যশোরে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেলেন দুইশ’রোগী

২০ জুন ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প © টিডিসি ফটো

যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন প্রায় দুইশত রোগী। শুক্রবার (২০ জুন) শহরের বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বেজপাড়া এলাকার কৃতিসন্তান তিন চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রাক্তন উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এম. কে ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবব্রত বিশ্বাস দীপ্ত, আর্মি মেডিকেল কলেজ যশোরের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেল্থ এর প্রভাষক ডাক্তার সোমনাথ দে।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন ধর্ম ও বর্ণের ১৯৫ জন রোগী সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যের ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন প্যারা মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের শিক্ষার্থীরা।

এর আগে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের সংক্ষিপ্ত উদ্বোধীন পর্বে বক্তব্য রাখেন ডাক্তার এম. কে ঘোষ, ডাক্তার দেবব্রত বিশ্বাস দীপ্ত, ডাক্তার সোমনাথ দে, সাংবাদিক প্রণব দাস, বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উপদেষ্টা পরেশ বসু ও রণজিৎ পাল, সাধারণ সম্পাদক শংকর মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজীব পাল।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬