ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

২০ জুন ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে

ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে © টিডিসি ফটো

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ার ঘটনা ঘটেছে। এতে করে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (২০ জুন) চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরের দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে করে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ আছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬