৫০ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

২০ জুন ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
সরকারি কর্মচারীদের সমাবেশ

সরকারি কর্মচারীদের সমাবেশ © সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে প্রতিবাদ-সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মচারীরা। এ সময় তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহার ও ৫০ শতাংশ ভাতার দাবি করেন তারা।  

শুক্রবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে তারা বলেন, অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একইসাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। 

কর্মসূচিতে ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তাই, তারা এ সুবিধা বহাল রাখার পাশাপাশি নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি তোলেন।

উল্লেখ্য, গত ২৫ মে সরকার ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে বলা হয়, ৪টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়েছেন।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬