ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসিসহ আহত ২০

১৭ জুন ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার কুলিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম (৪২), পুলিশ সদস্য মো. মামুনুর রশিদ (৩৬), আক্কাস মিয়া (৬০), মামুন মিয়া (২৫), শাকিব মিয়া (১৮), জাহাঙ্গীর (৪৮), রোকসানা বেগম (৪৮), রেহেনা (৩০), চুমকি আক্তার (১৪), রহমান মিয়া (৪৪), আলী আকবর (৩৪), আজিজ (২৬), জসিম মিয়া (৪৫), ছায়াতুন্নেছা (৬০), শিল্পী আক্তার (৩০) ও হোসনেহার বেগম (৪৫)। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলিকুন্ডা গ্রামের মো. কাউসার মিয়া, প্রতিবেশী মো. এরশাদ মিয়ার বাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে এরশাদ মিয়া আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে একাধিক সালিশি বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নানের মধ্যস্থতায় এক সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে সোমবার সকালে মো. কাউসারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এরশাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি ঘর ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন: বিটিভির পুরোনো বিজ্ঞাপন: নস্টালজিয়ার রঙে আঁকা স্বর্ণালী অধ্যায়

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. খাইরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9