আখাউড়া সীমান্তে বাংলাদেশিদের ১০টি গরু নিয়ে গেছে বিএসএফ

১৫ জুন ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গরুগুলো সীমান্তে ঘাস খাওয়ার সময় সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে স্থানীয়রা গরুগুলো সীমান্তের কাঁটাতারের কাছাকাছি ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুগুলো ভারতের সীমানায় ঢুকে পড়লে সেখানে টহলে থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি নিয়ে সতর্ক করে দেন। পরে সকাল ১০টার দিকে তারা প্রায় ৮-১০টি গরু ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে।

ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা তৎপরতা শুরু করেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: র‍্যাগিং বন্ধ ও নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিষয়টি দেখছে এবং গরুগুলো ফেরত দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রক্রিয়া চলছে।’

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বিজিবি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬