ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ হলো বাস চাপায়

১৪ জুন ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০২:৪১ PM
জাহিদ হাসান শাওন

জাহিদ হাসান শাওন © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় জাহিদ হাসান শাওন মৃধা (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সোনাখালী এলাকার আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন লক্ষ্মীপুর জেলার সদর থানার বিজয়নগর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।শাওন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে নর্দান ইউনিভার্সিটিতে তড়িৎকৌশল (ইইই) বিভাগে বিএসসি পড়ছিলেন। পরিবারের স্বপ্ন ছিল ছেলেটি একদিন ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন বাসচাপায় পিষ্ট হলো চিরতরে।

দুর্ঘটনার পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যান। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের সোনাখালী এলাকার আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে জাহিদ হাসান শাওন মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, বাসটিকে শনাক্ত করা কিংবা বাসের চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬