জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১৩ জুন ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীরা ভিড়

নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীরা ভিড় © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে  নাঈম (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম (১৪) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে সড়কের জাম গাছের পাকা জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম জানান, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।   

ট্যাগ: মৃত্যু
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬