আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ২০

১৩ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
ধান কাটার হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়

ধান কাটার হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয় © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে গ্রামের সড়কে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন  ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া এবং ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের সময় টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায় তারা।

সংঘর্ষে আহতরা বর্তমানে মাধবপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি ধান কাটার হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিজয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, পুরনো বিরোধের জেরে চমক মিয়া ও মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9