ব্যবসার আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় অংশীদারকে মারধরের অভিযোগ

১৩ জুন ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:৩৬ AM
আহত অংশীদারকে হাসপাতালে ভর্তি করা হয়

আহত অংশীদারকে হাসপাতালে ভর্তি করা হয় © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায উপজেলায় কারাগার থেকে বের হয়ে প্যাথলজি সেন্টারের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় এক অংশীদারকে মারধরের অভিযোগ উঠেছে আরেক অংশীদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারে এ মারধরের ঘটনা ঘটে।

আহত আজাদ শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত আজাদের বোন সাবিনা ইয়াসমিন ও ভাইপো সোলায়মান শেখ বলেন, টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের মালিক ছিলেন আজাদ শেখ ও টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়ার আলী মুন্সী। কিন্তু চিকিৎসক ইয়ার আলী তার অংশ ছয় মাস আগে গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে মারুফ শেখের কাছে বিক্রি করে দেন। তারপর থেকে আজাদ ও মারুফ টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টার পরিচালনা করে আসছিলেন। কিন্তু একটি মামলায় আজাদ জেলে যান। তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে মারুফের কাছে প্যাথলজি সেন্টারের আয়-ব্যায়ের হিসাব চান। তখন তিনি হিসাব দিতে অপারগতা প্রকাশ করে তিন-চার দিন আগে আজাদকে মারধরের হুমকি দেন।

তারা আরও বলেন, পরে বৃহস্পতিবার রাতে আজাদ প্যাথলজি সেন্টারের ভেতরে অবস্থান করায় মারুফ তার লোকজন নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে চলে যান। তখন স্থানীয়রা আজাদকে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আমরা মারুফ ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।

তবে আজাদকে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মারুফ শেখ বলেন, যারা আজাদকে মেরেছে, আমি তাদের কখনো দেখিনি। প্যাথলজির ভেতরে মারামারি হচ্ছে দেখে উল্টো আমি ঠেকিয়েছি। আর ঠেকাতে গিয়ে আমিও মারধরের শিকার হয়েছি। আমাকে ফাঁসানোর জন্য আজাদ এই কৌশল অবলম্বন করেছেন, যাতে তাকে আমি প্যাথলজির স্বত্বাধিকারী দিয়ে দিই।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9