কুড়িগ্রামে অতিবৃষ্টিতে বন্যা, ফসলের জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক

১২ জুন ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
বন্যায় বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে

বন্যায় বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে © টিডিসি ফটো

চলতি বছর অসময়ে উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার বাদাম, পটলসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ বন্যার পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। তাই পানিতে নেমেই অপরিপক্ব ফসল তোলেন অনেক কৃষক। আবার কোথায় পানি নেমে যাওয়ায স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত জমি পরিষ্কারের কাজে নেমে পড়েছেন।

কুড়িগ্রামে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়ে পড়ে তিস্তা, দুধকুমার, বৃহ্মপুত্র ও ধরলার পাড়। এতে পানিতে তলিয়ে যায় একরের পর একর বাদাম, পটল, পাট, তিল, কাউন, মরিচ, আউশসহ বিভিন্ন ফসলের ক্ষেত। কয়েক দিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের বেশির ভাগ ফসল।

স্থানীয় এলাকার কৃষকরা বলছেন, এবার অসময়ের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।

কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলে আবাদ করা প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসলের মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে ৩০০ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল।

সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, অতিবৃষ্টি আর নদীর পানি বারার কারণে আমার পটল ক্ষেতে পানি ওঠে। পরে এক বিঘা জমির সব পটল গাছ মরে গেছে। ক্ষেতে পানি আসায় বড় ক্ষতি হয়েছে আমার। আর কয়টা দিন পরে পানি আসলে অনেক টাকার পটল বিক্রি করতে পারতাম।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মামুনুর রহমান জানান, বন্যায় নদ-নদী তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতি নিরূপণ করা হয়নি। নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কুপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬