বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলেন মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

১১ জুন ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে পুকুরে ডুবে ময়না নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা রাজিয়া বেগম বিয়ে বাড়ির রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার নুরাবাদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ময়না ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াছের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার।

নিহত শিশুর চাচা শাওন বলেন, ‘আজ দুপুরে আমার বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। আমার ভাবী রাজিয়া বেগম আমাদের বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আমার ভাতিজি ময়না খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে ময়না হাতে বোতল নিয়ে বাড়ির পুকুরে যায়। বোতলে পানি নিতে গিয়ে পুকুরে ডুবে যায় সে।

তিনি আরও বলেন, ময়নাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পুকুরে ময়নার হাত ভাসতে দেখে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এ বিষয়ে দুলারহাট থানার (ওসি) আরিফ ইফতেখার বলেন, ‘অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬