ফসলি জমিতে পুকুর খনন, ৪০ ট্রাক্টর জব্দ

১১ জুন ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
জব্দকৃত ট্রাক্টর

জব্দকৃত ট্রাক্টর © টিডিসি সম্পাদিত

নাটোরে ফসলি জমিতে  অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে দুপুরে সদর উপজেলার বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয়।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় ৪০ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল। পুকুর খননের মাটি ট্রাক্টরযোগে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা। কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত টাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মো. উমর ফারুক জানান, বাকশোর এলাকায় মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইন্সে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে। এই ট্রাক্টরগুলো সড়ক মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলি জমিতে পুকুর খননের কোনও অনুমতি দেয়া হয়নি। 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬