বিদ্যুতায়িত হয়ে ওলামা দল নেতার মৃত্যু

১১ জুন ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
রাজিব খান

রাজিব খান © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে  রাজিব খান (৪০) নামে ওলামা দলের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব বাউসাম গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। তিনি মোহনগঞ্জ উপজেলার ওলামা দলের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এ সময় হঠাৎ তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9