টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১০ জুন ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এঘটনায় পিছনে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

 

নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

 

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। পরে সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলো। তখন তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

 

ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতের পরিবারের কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

 

 

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9