জুলাই শহীদদের সম্মানে লক্ষ্মীপুরে ১৪ গরু কোরবানি

০৮ জুন ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
কোরবানির মাংস বিতরণ

কোরবানির মাংস বিতরণ © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেয়া হয়েছে। আজ রবিবার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন। পরে উপজেলার এক হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

জানা গেছে, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষ গরুর মাংস প্রস্তুত করেন। পরে এসব মাংস ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, জুলাইয়ে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। তাই তাদের সম্মানে এ আয়োজন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর মাংসসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬