বিএনএ যশোর জেলা নির্বাচনে শাহিদা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জেল বিজয়ী

০৬ জুন ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
শাহিদা খাতুন ও মোফাজ্জেল হোসেন

শাহিদা খাতুন ও মোফাজ্জেল হোসেন © সংগৃহীত

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সোয়া ১১ টার দিকে নির্বাচনের ফল প্রকাশ করা হয়।

এতে সহ-সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকুরানী রানী দাস বিজয়ী হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) অনলাইনে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরের দিন বুধবার রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এরমধ্যে সভাপতি পদে শাহিদা খাতুন ২২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ পারভীন তারা পান ৬৪ ভোট। সহ সভাপতি পদে সেলিনা খাতুন ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারা খাতুন ১১৫ ভোট ও মাসরুবা ইয়াসমিন ২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার ৮৯ ভোট ও দিলরুবা খাতুন পেয়েছেন ৫২ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে হাসিয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে খুকুরানী রানী দাস ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিগার সুলতানা পেয়েছেন ৮৩ ভোট। স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে পবিত্র বিশ্বাস ২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিন সুলতানা পেয়েছেন ৪৬ ভোট।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950