হাটে নজর কাড়ছে ‘ঘূর্ণিঝড় ফনি’, ১০ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা

০৪ জুন ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
ফ্রিজিয়ান জাতের গরু ‘ঘূর্ণিঝড় ফনি’

ফ্রিজিয়ান জাতের গরু ‘ঘূর্ণিঝড় ফনি’ © টিডিসি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাটে এবার সবার নজর কাড়ছে ‘ঘূর্ণিঝড় ফনি’ নামের এক বিশাল আকৃতির গরু। ২০১৯ সালে হওয়া ঘূর্ণিঝড়ের নামানুসারে এই ফ্রিজিয়ান জাতের গরুটির নাম রাখা হয়েছে ‘ফনি’। কোরবানির হাটে বিক্রির জন্য মালিক আবদুল সালাম ব্যাপারী গরুটির দাম হাঁকছেন ১০ লাখ টাকা।

সরেজমিনে মইজ্জ্যারটেক পশুর হাটে গিয়ে দেখা যায়, ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ৩৫ মণ। দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৬ ফুট। বদনজর থেকে বাঁচাতে কপালে দেওয়া হয়েছে কালো টিপও। হাটে তুলতেই গরুটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করছেন। যদিও এখনও কোনো নিশ্চিত ক্রেতা আসেনি, তবে মালিক আশাবাদী—ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে ফনি। 

গরুর মালিক আবদুল সালাম জানান, দীর্ঘ ছয় বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করছেন তিনি। প্রতিদিন ৭০ কেজি খাবার খাওয়ানো হয়, তবে গরমের কারণে বর্তমানে খাবার কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। সবসময় ফ্যানের নিচে রাখা হয়, রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে দেওয়া হয়, নিয়মিত গোসল করানো হয়। রাজকীয় যত্নেই বড় করা হয়েছে ফনিকে।

উল্লেখ্য, পশুর হাটে এখনও ক্রেতা তুলনামূলক কম। ১ লাখ টাকায় ৫ হাজার টাকার হাসিল আদায়ে কিছুটা হতাশ ব্যাপারীরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950