রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

০৩ জুন ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
প্রশিক্ষণ

প্রশিক্ষণ © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণীদের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, অন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীসহ ১০০ জন অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয়।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950