পোষা বিড়ালের খোঁজে মাইকিংয়ের পর মিলল সন্ধান, পুরস্কার পেলেন সন্ধানদাতা

০১ জুন ২০২৫, ১০:১১ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৭:০০ PM
নিখোঁজের পর সন্ধান পাওয়া বিড়াল ‘ফ্লোপি’

নিখোঁজের পর সন্ধান পাওয়া বিড়াল ‘ফ্লোপি’ © টিডিসি ফটো

‘ফ্লোপি’ নামে পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল এক বছর ধরে লালন-পালন করছিলেন ‎পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব নামে এক যুবক। তিনি আদর করে এ নাম রেখেছিলেন। গত ২৮ মে পৌরসভার বলাকা ক্লাব এলাকার নিজ বাসা থেকে প্রাণিটি হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে বিড়ালটি খুঁজে পেতে তিনি পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করতে থাকেন। 

বিড়াল হারিয়ে যাওয়ায় মাইকিংয়ের এ ব্যতিক্রমী ঘটনা গণমাধ্যমেও প্রকাশ হয়। অবশেষে শনিবার (৩১ মে) রাতে বিড়ালটি খুঁজে পেয়েছেন সজীব। তিনি বলেন, ‘গত ২৮ মে দুপুরে আমার বিড়ালটি বাসা থেকে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন জায়গাতে খুঁজেও না পাওয়ায় বিড়ালটির সন্ধান পেতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং করতে বাধ্য হই।’

তিনি আরও বলেন, ‘বিড়ালটি খুঁজে পেতে পুরস্কারও ঘোষণা করি। আজ রাত সাড়ে ৯টায় মাইকিং শুনে মো. শাহিন নামে এক লোক বিড়ালটি আমার বাসায় এসে দিয়ে যান। বিড়ালটি আমার খুব প্রিয়।’

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার দুই কেন্দ্রের হেল্প ডেস্কে ছাত্রদল-যুবলীগের হামলা, শিবিরের আহত ৯

সজিব বলেন, ‘মাইকিংয়ের সময় বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়ার কথা বলেছি, তাকে পুরস্কৃতও করেছি। আমার বিড়ালটি খুঁজে পেতে যারা যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

বিড়ালের খোঁজ পাওয়া মো. শাহিন বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ডে একটি ছেলেকে বক্সের মধ্যে করে বিড়ালটিকে নিয়ে যেতে দেখি। মাইকিংয়ে বিড়ালটি হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম। তাই উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলাম। বিড়ালটি ফিরিয়ে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now