পোস্ট অফিস থেকে নাইট গার্ডের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

২৬ মে ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
রবিউল ইসলাম

রবিউল ইসলাম © সংগৃহীত

যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম নামে এক নাইট গার্ডের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে পোস্ট অফিসের একটি নির্মাণাধীন ঘরে থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। মাস দুয়েক আগে মাগুরা থেকে বদলি হয়ে যশোর আসেন। রবিউলের  স্ত্রী দুই ছেলে মেয়ে নিয়ে মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।

এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইটগার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হয় পড়ে গেছে এতে তার মাথাও ফেটে গেছে। 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬