বিএনপির কর্মীসভায় সভাপতিত্ব করলেন আওয়ামী লীগ নেতা

২৪ মে ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৫০ PM
কর্মীসভায় উপস্থিত দুই আওয়ামী লীগ নেতা

কর্মীসভায় উপস্থিত দুই আওয়ামী লীগ নেতা © টিডিসি ফটো

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির এক কর্মীসভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের এক নেতা। এই কর্মসূচি ঘিরে সংগঠনের ভেতরে উঠেছে সমালোচনার ঝড়। পাশাপাশি সাধারণ কর্মীদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি।

শুক্রবার (২৩ মে) বিকেল ৫টায় ফরিদপুরের আলফাডাঙ্গার বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় সদর ইউনিয়ন বিএনপির কর্মীসভা। 

সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ মাস্টার। তিনি ২০২২ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। এ ছাড়াও তিনি উপজেলা কৃষকলীগের সদস্য ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরুল ইসলাম বলেন, ‘নৌকার প্রার্থীরাও এখন বিএনপি করতে পারে। আগে কেউ নৌকার প্রার্থী হলেও এখন বিএনপি করতে পারবে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদ চেয়ারম্যান হয়ে গিয়েছিল, তাকে মাত্র ৬২ ভোটে জোর করে হারানো হয়েছে। এমন জনপ্রিয় লোককে আমরা বাদ দিতে পারি না।’

আরও পড়ুন: রবিবার ড. ইউনূসের সঙ্গে সঙ্গে সর্বদলীয় বৈঠক

সভার মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা যুবলীগের রানা-সাইফার কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার ভাতিজা।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, ‌‘সংগঠনের বাইরের কাউকে দলীয় অনুষ্ঠানের সভাপতি করা যায় না। এটা আদর্শভ্রষ্টতা ও সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন। বিএনপির আদর্শে কোনো আপস নেই। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9