আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে আইনি নোটিশ

২৪ মে ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
অভিনেতা সাদ্দাম মাল

অভিনেতা সাদ্দাম মাল © সংগৃহীত

আঞ্চলিক ভাষায় কনটেন্ট তৈরি করা আলোচিত ও জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক রবিউল আউয়াল অন্তর নামের এক নেতার পক্ষে পটুয়াখালীর কলাপাড়ার আইনজীবী জেড এম কাওসার এই লিগ্যাল নোটিশ দেন।

জানা গেছে, সম্প্রতি সাদ্দাম মাল অভিনীত ‘রেষা রেষি’ নামের একটি নাটকে আপত্তিকর ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ এনে সাদ্দাম মালকে এই নোটিশ দেওয়া হয়েছে।

তবে এই নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নোটিশকারী রবিউল আউয়াল অন্তরের আগের বিভিন্ন কর্মকাণ্ড সামনে টেনে নোটিশ প্রদানের সমালোচনা করা হচ্ছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশদাতা দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন। এই ঘটনা নিয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নোটিশে আরও বলা হয়, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দুর্নীতি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রবিউল আউয়াল অন্তর একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন। এর প্রেক্ষিতে কুয়াকাটা মাল্টিমিডিয়া ‘রেষা রেষি’ নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

নাট্যাংশটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে নোটিশে বলা হয়, এ খণ্ডচিত্রের মাধ্যমে নোটিশদাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতি হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে নোটিশে কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করা হলেও সেটি কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়নি বলে জানান চ্যানেলটির পরিচালক শুভ কবির। তিনি জানান, সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়ার কেউ নন, এ ছাড়া যে নাটকটি ঘিরে অভিযোগ উঠেছে, সে নাটক আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়নি। অভিযোগকারী রবিউল আউয়াল অন্তরকে বিষয়টি তারা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সাদ্দাম মাল গণমাধ্যমকে জানান, তারা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে টার্গেট করে গল্প তৈরি করেন না। নাটকের গল্প থাকে কাল্পনিক, কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কাউকে ইস্যু করে কিছু করেন না। তাদের অভিনয়গুলো যদি কারও জীবনের সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে করেন তিনি অপরাধী, তাহলে তার তো ভালো হয়ে যাওয়া উচিত। নাটকে সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়।

তিনি আরও জানান, তাদের গল্পের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা যাতে বজায় থাকে, সে চেষ্টা সব সময়ই করেন এবং সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করছেন।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9