কালা মানিকের দাম হাঁকছেন ৮ লাখ টাকা

২৪ মে ২০২৫, ১২:১১ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
কালা মানিকের সঙ্গে মালিক মিজানুর রহমান

কালা মানিকের সঙ্গে মালিক মিজানুর রহমান © সংগৃহীত

প্রাকৃতিক ঘাস ও ফল-ফলাদি ষাঁড় গরুটির প্রিয় খাবার। গবাদিপশুর শরীরের বেশির ভাগ অংশ কুচকুচে কালো। ওজন প্রায় ৮০০ কেজি। তাই মালিক গরুটির নাম দিয়েছেন কালা মানিক। অনেক পরিশ্রমে লালন-পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কালা মানিককে তৈরি করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামের কাজী দিঘির দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির বাসিন্দা মিজানুর রহমান। প্রায় চার বছর ধরে লালন-পালন করে আসছেন এই কালা মানিককে।

মিজানুর বলেন, প্রায় চার বছর ধরে দেশীয় প্রজাতির ঘাস ও ফল-ফলাদি কালা মানিককে খাওয়ানো হয়েছে। আদর করে কালো প্রাণীটিকে লালন-পালন করছি। দিন-রাত পরিচর্যাসহ দেখাশোনা করছি। কোনো প্রকার ওষুধ ছাড়াই ষাঁড়টিকে খেতে দিয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় কালা মানিক। প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা করেছে। আশা করছি, কোরবানির পশুর হাটে কালা মানিক ভালো দামে বিক্রি হবে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬