শিক্ষার্থীকে মারধর, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

২৩ মে ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৫:১৫ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. মারুফ সিকদার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে জুতা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও  সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন। 

শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় আমুয়া ইউনিয়নের ৮২নং পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। 

জানা যায়, বুধবার (২১ মে) টিফিন বিরতির সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ। পরে বিষয়টি প্রধান শিক্ষককে জানালে, অভিযোগকারী মারুফকেই স্কুলের বাথরুমে ব্যবহৃত জুতা দিয়ে মারধর করেন তিনি। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ, তার নানা মো. ইদ্রিস আকন, নানি কহিনুর বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আ. হালিম, দাতা সদস্য মো. মোস্তাফিজুর রহমান, মাওলানা মো. জাকারিয়া প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন, এর আগেও প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ পঞ্চম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন, তবে সে ঘটনার কোনো বিচার হয়নি। এ সময়  তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, আমি কোনো ছাত্রকে জুতা দিয়ে মারধর করিনি। ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।  

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬