সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাথরঘাটার সুলতানের

২৩ মে ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১২:৩৮ PM
নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি

নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি © সংগৃহীত

হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) স্থানীয় সময় বেলা ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খারিজ সড়কের রাবেয়া হাসপাতালের সামনে এ ঘটনা।

নিহত সুলতান হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ১০ বছর ধরে সৌদি আরবে মিসরীয় মালিকানাধীন একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়ি এসেছিলেন সুলতান। পরে ছুটি শেষে মার্চ মাসে আবার সৌদি আরব যান। তার ১৩ বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহত সুলতান হাওলাদারের স্ত্রী আয়েশা সিদ্দিকা জানান, কয়েক দিন আগে সুলতানের হার্নিয়া অপারেশন হয়েছে। বুধবার দুপুরে ড্রেসিং করার জন্য হাসপাতালে যাবে বলে জানিয়েছিলেন। কিন্তু রাত ১১টার দিকে সৌদি আরব থেকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়।

আরও পড়ুন: রাবির প্রশাসনিক ভবনসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন

দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা।

সৌদি পুলিশের বরাত দিয়ে সুলতান হাওলাদারের সহকর্মী আবদুর রহমান মোল্লা নামের একজন জানান,‌ হাসপাতালে প্রবেশের সময় একটি মাইক্রোবাস খোকনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরবর্তী সময়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে রেখেছে। সুলতান একটি মিসরীয় কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। মরদেহ দেশে পাঠানোর জন্য কোম্পানিটির সঙ্গে কথাবার্তা চলছে।

নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9