একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

২১ মে ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৬:৫৪ PM
আটক ছয় ইউপি চেয়ারম্যান

আটক ছয় ইউপি চেয়ারম্যান © সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একসঙ্গে ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধি বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, ক‌ঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারীয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ
 আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। তবে থানায় পূর্বে দায়ের হওয়া একটি নাশকতা মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আটকের পর তাদের গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬