ডিগ্রি ৩য় বর্ষের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ মে ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
মানববন্ধন  শিক্ষার্থীদের

মানববন্ধন শিক্ষার্থীদের © টিডিসি ফটো

ভর্তি ফি কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে সুসং সরকারী মহাবিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক (ডিগ্রী) ৩য় বর্ষের শিক্ষার্থীরা। আজ রবিবার (১৮ মে) দুপুরে কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাধারষ শিক্ষার্থীরা বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে ভর্তি ফি কমানোর দাবি জানান।

মানববন্ধন বক্তব্যে রাখেন ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থী নূর আলম, জহির রায়হান, সুরাইয়া সুলতানা স্বর্না, সাথী আক্তার, সোহেল, সাগর প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, একটা সরকারী কলেজে কেনো বেসরকারী কলেজের মতো ভর্তি ফি দিতে হবে। আমরা এখানে আজ যোক্তিক দাবি নিয়ে মানববন্ধন করছি। অন্য সব কলেজে এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা ভর্তি ফি নিচ্ছে। কিন্ত আমাদের কলেজে নেওয়া হচ্ছে এক হাজার ৯৪০ টাকা। এ বৈষম্য কেনো। অন্য সব সরকারী কলেজের মত আমাদের কলেজের ভর্তি ফি নেওয়া হোক এটাই আমাদের দাবি।

আরেক শিক্ষার্থী স্বর্না আক্তার বলেন, আমরা কৃষক পরিবারের সন্তান। আমাদের পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। বিবিধসহ খন্ডকালীন শিক্ষকদের ফি আমরা কেনো দিবো। আমরা সরকারী কলেজে পড়তে আসছি। সরকারী ফি ছাড়া বাড়তি ফি কেনো দিবো। কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের দাবী ভর্তি ফি কমানো হোক।

মানববন্ধন শেষে ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬