পাইকারিতে ইয়াবা কিনে খুচরা বিক্রি করতেন দ্বীন ইসলাম, অবশেষে ধরা

9
১৮ মে ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৭:১৭ PM
দ্বীন ইসলাম

দ্বীন ইসলাম © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৯১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৫৯ হাজার টাকা ও মোবাইল ফোনসহ দ্বীন ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৮ মে) সকালে দ্বীন ইসলামকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার (১৭ মে) রাতে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে নোয়াখালীতে পাইকারি-খুচরা বিক্রি করতেন।

গ্রেপ্তার দ্বীন ইসলাম বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম কামদেবপুর গ্রামের আছমত উল্যাহর ছেলে।

র‍্যাব-১১ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাতে টহলপার্টি কেন্দুরবাগ এলাকার শরীফ উল্লাহর মাংসের দোকানের পশ্চিম আসামি দ্বীন ইসলামকে পেয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ইয়াবা আছে বলে তিনি স্বীকার করেন। তারপর তার কাছ থেকে ৯১৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৫৯ হাজার ৯৪০ টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম জানান, তিনি পেশাদার মাদক কারবারি এবং দেশের বিভিন্ন স্থান থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে নোয়াখালীতে পাইকারি-খুচরা বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি দ্বীন ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক মামলা করা হয়েছে। আজ সকালে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬
ভয়াবহ বন্যায় নেপাল ও চীনে নিখোঁজ ১৫০০, মৃতের সংখ্যা ১৫০ ছাড়…
  • ২৭ আগস্ট ২০২৬
দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ
  • ২৭ আগস্ট ২০২৬
স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬