গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৭ মে ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০১:৫২ PM
ঝটিকা মিছিলে কয়েকজন

ঝটিকা মিছিলে কয়েকজন © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (১৭ মে) গভীর রাতে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল করা হয়। এতে অংশ নেয় ১২ থেকে ১৫ জন যুবক। মিছিলটি মাত্র ৩-৪ মিনিট স্থায়ী ছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
 
মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নুরের ছেলে।

আরও পড়ুন: বিদ্যালয় চলাকালীন ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে থানায় দিলেন বাবা

ঘটনার পরপরই কর্ণফুলী থানা-পুলিশ অভিযান চালিয়ে ফারহানসহ (২২) তিনজনকে আটক করে। ফারহান সদ্য গ্রেপ্তার আবদুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে। তবে অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কিশোর ও যুবক স্লোগান দিয়ে মিছিল করেন। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসে।
 
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই। কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9