কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে প্রাণ গেল নারীর

১৬ মে ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০১:০০ AM
নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় লোকজনের ভিড়

নিহত গৃহবধূর বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে মাঠ থেকে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রানী (৪০) না‌মের এক নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।
 
পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আজ দুপুর ১২টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রানী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়ালঘ‌রে আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এতে চা‌মেলী রানীর এক‌টি বকনা গরুও মারা যায়।

উলিপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬