সিলেটে বাটার দোকানে লুট: আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
ইশতিয়াক নূর চৌধুরী জিহান

ইশতিয়াক নূর চৌধুরী জিহান © সংগৃহীত

সিলেট শহরের বাটার শোরুমে লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের এক নেতার সন্তান ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বিমানবন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সময় পূর্ব জিন্দাবাজারে বাটার একটি আউটলেটে হামলা চালানো হয়। কিছু দুর্বৃত্ত ওই দোকানে ভাঙচুর চালায়। এ সময় অন্যরা ভাঙচুরে ব্যস্ত থাকলেও জিহান ব্যাগে ভরে জুতা লুট করেন। তার জুতা লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘটনার ভিডিও ফুটেজ ও সিসিটিভি বিশ্লেষণ এবং সোর্সের তথ্যের ভিত্তিতে জিহানের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে শুক্রবার রাতে বিমানবন্দর এলাকায় তার আত্মগোপনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, জিহানই লুটের ঘটনায় জড়িত। তাঁর বাবার পরিচয় আওয়ামী লীগ নেতা হিসেবে পাওয়া গেলেও তাঁর সুনির্দিষ্ট পদ-পদবি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।”

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬