পিএইচডি থাকলে যে সকল বাড়তি সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

৩০ জুলাই ২০২২, ০৪:০৩ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

পিএইচডি ডিগ্রিধারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাড়তি আর্থিক সুবিধা পাবেন। পিএইচডি ডিগ্রি নিয়ে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। চাকরিতে থাকাকালে কোনো শিক্ষকের যদি পিএইচডি ডিগ্রি থাকে, তাহলে তিনিও কর্মরত পদের বেতন অনুযায়ী অগ্রিম ওই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গেজেটে আদেশ আদেশ জারি করেছে। ২৬ জুলাইয়ে জারি করা আদেশটি বিজি প্রেসের ওয়েবসাইটে দেওয়া আছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইনের ক্ষমতাবলে ‘চাকরি {স্বশাসিত (পাবলিক বডিস) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ} বেতন ও ভাতাদি আদেশের’ ১১ অনুচ্ছেদ সংশোধন করে এটি করা হয়েছে।

যেখানে বলা হয়, পিএইচডি ডিগ্রিধারী কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। এছাড়া চাকরিরত কোনো শিক্ষকের যদি পিএইচডি ডিগ্রি থাকে, তিনিও তার গ্রেড অনুযায়ী একই সুবিধাপ্রাপ্ত হবেন। 

তবে পিএইচডি ডিগ্রির অভিসন্দর্ভের (থিসিস) বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বীকৃত হতে হবে। এছাড়া সেটি শিক্ষকদের শিক্ষাদানসংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

আদেশে বলা হয়, ওই সুবিধা পরবর্তী পদোন্নতি বা উচ্চতর গ্রেড (টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা অন্য যেকোনো নামে প্রাপ্য উচ্চতর গ্রেড) পাওয়া বা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি কেবল একবারের জন্যই প্রযোজ্য হবে। 

ট্যাগ: চাকরি
এনসিপি থেকে জেলা আহ্বায়কের পদত্যাগ
  • ৩১ মে ২০২৬
‘সরকার এখন এস আলম গ্রুপের, লুটেরা মাফিয়াদের সরকার হয়ে গেছে’
  • ৩১ মে ২০২৬
লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!
  • ৩১ মে ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার জেরে এনসিপি নেতা কারাগারে, প…
  • ৩১ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?
  • ৩১ মে ২০২৬
ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোপালগঞ্জের আর্জেন্টিনা
  • ৩১ মে ২০২৬