এক পদে আবেদন ২ লাখ ৫৫ হাজার

১২ জুন ২০২২, ০২:৫৩ PM
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর © টিডিসি ফটো

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পদের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের এই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের আগস্ট মাসে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। করোনা মহামারির কারণে এত দিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

পরীক্ষা গ্রহণের জন্য প্রার্থীদের রোল নম্বর, পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে।

আরও পড়ুন: ব্র্যাকে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি পাস 

সময়সূচি থেকে জানা যায়, ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর ৯৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। কোনো কোনো কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজারের বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) মুহাম্মদ আবদুল হাই বলেন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬টি। আবেদন করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। ২৪ জুন এসব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এই পদে এর আগেও এত বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত আবেদনকারীর সংখ্যা এমনই থাকে।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬