বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

০৬ ডিসেম্বর ২০২১, ০৮:২৩ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক (এডি জেনারেল) পদের লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬