সংবাদ উপস্থাপক নেবে সময় টিভি, ফ্রেশারদের অগ্রাধিকার

২৪ আগস্ট ২০২১, ০৬:৪২ PM
সময় টিভির লোগো

সময় টিভির লোগো © ফাইল ফটো

সময় টেলিভিশনে ‘সংবাদ উপস্থাপক’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চারণ শুদ্ধ হতে হবে, দেশ-বিদেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা ভালো থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ফ্রেশারদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন: বিশ্বের ১৪ কোটি নতুন শিক্ষার্থী প্রথম দিন স্কুলে যেতে পারেনি

আগ্রহী প্রার্থীদের নিম্নে প্রদত্ত লিঙ্কে ফর্ম পূরণ অথবা নিম্নে প্রদত্ত ই-মেইলে ছবিসহ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

লিংক- https://tinyurl.com/presenterrecruitment

মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২১

সূত্র : সময় টিভি ওয়েবসাইট

ট্যাগ: সংবাদ
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬