স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই

০৬ জুন ২০২৬, ০৪:৫৬ PM
২৮০ অফিস সহায়ক নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২৮০ অফিস সহায়ক নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ২৮০ কর্মী নিয়োগে ৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।  

 প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৮০টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন শুরু আজ

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬