পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

২০ এপ্রিল ২০২৬, ১০:৫১ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ PM
পুলিশের লোগো

পুলিশের লোগো © টিডিসি ফটো

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পুরো বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (বা সমমান) নিয়ে উত্তীর্ণ হতে হবে। একইভাবে এইচএসসি বা সমমানের পরীক্ষাতেও ন্যূনতম জিপিএ ৩.৫০ (বা সমমান) অর্জন করা বাধ্যতামূলক। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২২ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতায় পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট police.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন।

বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd পাওয়া যাবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬