সিটি গ্রুপে চাকরি, আবেদন অনলাইনে

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে সিটি গ্রুপে

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে সিটি গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটি টারবাইন অপারেশন (সিএসআই পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

বিভাগ: টারবাইন অপারেশন (সিএসআই পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড);

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: যমুনা গ্রুপে চাকরি, পদ ১৫, বয়স ২৩ হলেই আবেদন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*কুলিং ওয়াটার পাম্প, লুব অয়েল পাম্প, ইমার্জেন্সি অয়েল পাম্প ও টারবাইনের কন্ট্রোল অয়েল পাম্প রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রাণ গ্রুপে, পদ ৩০০

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ মার্চ  ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

প্রাথমিকের ফল নিয়ে সভা, প্রকাশের সময় জানাল অধিদপ্তর
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা …
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
কেন উদাহরণ ১৯৯১ সালের নির্বাচন? কী হয়েছিল সেই নির্বাচনে
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসে সুপারিশ পেলেন ১৪৫৭, তালিকা দেখুন এখানে
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ট্রাকের প্রার্থী
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আ…
  • ০৮ ফেব্রুয়ারি ২০২৬