বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
৪ পদে ১৮ কর্মী নিয়োগে আবেদন চলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে

৪ পদে ১৮ কর্মী নিয়োগে আবেদন চলছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে ৪ পদে ১৮ কর্মী নিয়োগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৮ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বস্ত্র ও পাট মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

*সাঁটলিপিতে গতি বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১১টি; 

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা  (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ১ এবং ৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। তবে সব পদের ক্ষেত্রে অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬