জীবন বিমা করপোরেশন প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৯

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
৫৯ সহকারী ম্যানেজার নিয়োগে আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত

৫৯ সহকারী ম্যানেজার নিয়োগে আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত © সংগৃহীত

জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বিমাপ্রতিষ্ঠান জীবন বিমা করপোরেশন। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ৫৯ ‘সহকারী ম্যানেজার’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন;

পদের নাম: সহকারী ম্যানেজার;

পদসংখ্যা: ৫৯টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা,

*স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে প্রেস ক্লাবে অচেতন অব…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাউকে আর জীবন দিতে হবে না: সালাহউ…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে তিন প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে মাঠ
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
ইনোভেশনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সম্ভব: এনইউবি ভিসি
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীর ৬ আসনে ভোটযুদ্ধ, নাগরিকদের দীর্ঘশ্বাস ও প্রার্থীদে…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!