বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫২

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ১৫২ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড;

১. পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল);

পদসংখ্যা: ৮১টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*বিআরটিএ কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে;

*যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭

২. পদের নাম: জুনিয়র মেকানিক জিএসই;

পদসংখ্যা: ৪১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*মেকানিক্যাল/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ১৯,০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, আবেদন অনলাইনে

৩. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরি, পদ ৫২

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮—৩২ বছর (৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে ফুটবল-ক্রিকেটসহ পাঁ…
  • ১৯ জুন ২০২৬
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী…
  • ১৯ জুন ২০২৬
মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত…
  • ১৯ জুন ২০২৬
আহ্বায়ক ভর্তি হয়েছিলেন দেড় যুগ আগে, সদস্য সচিব এক যুগেরও বে…
  • ১৯ জুন ২০২৬
জুয়ার আসরে পুলিশের অভিযান, সাত জুয়াড়ি গ্রেপ্তার
  • ১৯ জুন ২০২৬
ক্ষমতায় আসলে খানজাহান আলী (রহ.)-এর নামে বিশ্ববিদ্যালয় প্রতি…
  • ১৯ জুন ২০২৬