বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে চাকরি, আবেদন অনলাইনে

২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
৩ পদে ৩ জন কর্মী নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে

৩ পদে ৩ জন কর্মী নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি ৩ পদে ৩ জন কর্মী নিয়োগে ২০ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ);

বিভাগ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (শিক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে;

*কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সসহ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

চাকরির ধরন: স্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মার্চ ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ না দেওয়ায় বিদ্যুৎ বন্ধের নাটক সাজ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম নিয়ে দুই দিনব্যাপী…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9