৫০ অফিসার নেবে ওয়ান ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

০৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
ব্রাঞ্চ সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ান ব্যাংক পিএলসিতে

ব্রাঞ্চ সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ান ব্যাংক পিএলসিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি রিটেল ব্যাংকিং ডিভিশনে ‘ব্রাঞ্চ সেলস অফিসার’ পদে ৫০ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি;

পদের নাম: ব্রাঞ্চ সেলস অফিসার (বিএসও); 

বিভাগ: রিটেল ব্যাংকিং ডিভিশন;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

পদসংখ্যা: ৫০টি;

আরও পড়ুন: সিটি ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন স্নাতকেই

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরম্যান্সভিত্তিক আকর্ষণীয় প্রণোদনা/কমিশন পাবেন কর্মীরা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়; 

আরও পড়ুন; ইস্টার্ন ব্যাংক নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, বেতন ৩১০০০

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*হোম লোন, অটো লোন, পার্সোনাল লোন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুতে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই এমটিও নিচ্ছে আরএফএল, যাতায়াতসহ দেবে নানান সুবিধা 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
close