৫২৫ কর্মী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন করুন দ্রুতই

০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
৫২৫ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে

৫২৫ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ৫২৫ কর্মী নিয়োগে সোমবার (২ ডিসেম্বর) সংশোধিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ডিসেম্বররের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স;

১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৩৮০টি; 

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদসের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে;

বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৪ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: বিএসটিআই ৯ম ও ১০ম গ্রেডে নেবে ৯৭ অফিসার, আবেদন ডিসেম্বরজুড়ে

২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১০০টি; 

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার প্রতিটিতে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে;

বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৪ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনে বড় নিয়োগ, পদ ৪৬৬

৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪৫টি; 

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার প্রতিটিতে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে;

বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৪ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: বিপিএটিসি ১২-২০তম গ্রেডে নেবে ৫৯ কর্মী, আবেদন অনলাইনে

চাকরির ধরন—

প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে ৩ বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য ৩৩৫ টাকা পাঠাতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9