ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পূনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৫২৪

২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ২ হাজার ৫২৪ জনের নিয়োগে আবেদন চলছে

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ২ হাজার ৫২৪ জনের নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পূনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ১৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২ হাজার ৫২৪ জনের নিয়োগের বিষয়ে উল্লেখ রয়েছে। প্রথমে বিজ্ঞপ্তিতে ১৫ ক্যাটাগরির পদে ৩ হাজার ১৭ জনের নিয়োগের বিষয়ে উল্লেখ ছিল। তা সংশোধনের মাধ্যমে ৪৯৩ পদ কমিয়ে প্রথম সংশোধনী প্রকাশ করা হয়। 

এবার আবেদনের সময় বাড়িয়ে দ্বিতীয় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। জোনাল সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতে এসব জনবল নেওয়া হবে সংশ্লিষ্ট অধিদপ্তরের আওতাধীনে। আবেদন ২৬ নভেম্বর সকাল ১০ টায় শুরু হয়ে চলবে ৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 

প্রতিষ্ঠানের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে; 

২. পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ৮৫টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার;

পদসংখ্যা: ৪টি;

আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫);

৪. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫);

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি;

৫. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

৬. পদের নাম: নাজির-কাম-ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০এবং বাংলায় ২০ শব্দ হতে হবে;

৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০এবং বাংলায় ২০ শব্দ হতে হবে;

৮. পদের নাম: পেশকার;

পদসংখ্যা: ৩৭৮টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে;

৯. পদের নাম: রেকর্ড কিপার;

পদসংখ্যা: ২৯১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

১০. পদের নাম: খারিজ সহকারী;

পদসংখ্যা: ৪৭৪টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

১১. পদের নাম: যাঁচ মোহরার;

পদসংখ্যা: ৪২২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

১২. পদের নাম: কপিস্ট-কাম-বেঞ্চ সহকারী;

পদসংখ্যা: ৪৮০টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে;

১৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৮২টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড ২০);

আবেদনেরন যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৪. পদের নাম: চেইনম্যান;

পদসংখ্যা: ১৪৫টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড ২০);

আবেদন যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়স: সব পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

সার্ভিস চার্জসহ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ডিসেম্বর ২০২৪;

আবেদনের যোগ্যতা, শর্ত, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081