বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫৫ কর্মী, আবেদন অনলাইনে

২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
৫৫ কর্মী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড

৫৫ কর্মী নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরির পদে ৫৫ কর্মী নিয়োগে বুধবার (২০ নভেম্বর) প্রকাশ করে হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স);

পদসংখ্যা: ৪০টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ ও চতুর্থ বিষয় ছাড়া সব বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫) থাকতে হবে। অথবা,

*‘ও’ এবং ‘এ’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘এ’ থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (২১ নভেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

২. পদের নাম: এয়ারক্র্যাফট মেকানিক (শপ);

পদসংখ্যা: ১৫টি;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। অথবা,

*‘ও’ লেভেলের সব বিষয়ে গড়ে ‘ডি’ থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অ্যারোস্পেস/অ্যাভিওনিক্স/অ্যারোনটিক্যাল/এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (২১ নভেম্বর ২০২৪ তারিখে);

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা। নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। সন্তোষজনকভাবে ৩ বছর অতিবাহিত করলে স্থায়ীভাবে আত্তীকরণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স;

আরও পড়ুন: ২০০০০—২৮০০০ বেতনে চাকরি আকিজ গ্রুপে, দেবে আবাসন সুবিধা এবং ভ্রমণ ভাতাও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সেখানে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি হিসেবে টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা ;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ, জামায়াত …
  • ১১ মার্চ ২০২৬
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, মামলা দায়ের
  • ১১ মার্চ ২০২৬
রাবিতে প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষ…
  • ১১ মার্চ ২০২৬
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
  • ১১ মার্চ ২০২৬
‘যে শিক্ষার আলোই পায়নি, তার টাকার গরমে শিক্ষাপ্রতিষ্ঠান চলা…
  • ১১ মার্চ ২০২৬
ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দে…
  • ১১ মার্চ ২০২৬
close