চাকরিতে ৩৫ আন্দোলনকারীরা দ্বিতীয় দিনের মতো জড়ো হচ্ছেন শাহবাগে

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM

© সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দ্বিতীয়দিনের মতো শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। গতকাল একই দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের জড়ো হতে দেখা যায়। যদিও সকাল ১০টা থেকে তাদের সেখানে অবস্থান নেওয়ার কথা ছিল।

আন্দোলনকারীরা জানান- গতকাল যারা আন্দোলনে এসেছিলেন, তাদের অনেকেই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তারা আসতে পারেননি। অনেক আন্দোলনকারী এখনও পথে আছেন। তারা আসলেই আমাদের মূল কর্মসূচি শুরু হবে।

গতকাল শনিবার সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সব সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নানা কাজে রাস্তায় বের হওয়া মানুষজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক …
  • ২৩ জুন ২০২৬
নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬