চা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেই আবেদন

২০ এপ্রিল ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
চা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

চা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)। প্রতিষ্ঠানটিগুলো বিভিন্ন গ্রেডে ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগ অথবা সরাসরি আবেদন পৌঁছাতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৯ মে পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড

পদসংখ্যা: ৪৮ জন 

১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ২টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ
কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

২. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি, মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৩টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২২টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম; বিটিআরআই ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪ টি 
বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৬. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নং পদের জন্য ২০০ টাকা এবং ৭ থেকে ৯ নং পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েব সাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ চা বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ চা বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বুটেক্সে দুই দিনব্যাপী ‘মেশিন ম্যানিয়া ৩.০’ অনুষ্ঠিত
  • ১৬ মে ২০২৬
আগামীকাল থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৬ মে ২০২৬
বেতন বাড়ানোর দাবিতে শিক্ষকদের বিক্ষোভ, ঝুঁকিতে বিশ্বকাপ
  • ১৬ মে ২০২৬
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেকমো সিন্ডিকেটের দৌরাত্…
  • ১৬ মে ২০২৬
মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার
  • ১৬ মে ২০২৬
বেলজিয়ামের বিশ্বকাপ দলে ‘চমক’, আছেন ছন্দহীন লুকাকুও
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081