অফিসার পদে ১১৪ জন নিয়োগ দেবে জনতা ব্যাংক

২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি। এই ব্যাংকে দশম গ্রেডে ‘অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)’ পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জব আইডি: ১০২০৪

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার–রুরাল ক্রেডিট (ও–আরসি)

গ্রেড: ১০ম

পদ সংখ্যা: ১১৪

চাকরির ধরন: স্থায়ী

আরও পড়ুন: ১৭ জন প্রভাষক নেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের বয়স: সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি: ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন যেভাবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/onlineapp/apply_job_with_fee.php) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence