১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আজ থেকে

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
এনটিআরসিএ ভবন

এনটিআরসিএ ভবন © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আজ রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এর আগে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে গত ১৭ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর হতে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটকের মাধ্যমে ১৭ সেপ্টেম্বর  বিকাল ৫টা থেকে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষার প্রবেশপত্র www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

আরো বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএসে বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:

আরো পড়ুন: দাখিল-আলিমের পর মাদ্রাসা ছাড়েন ৮০ ভাগ শিক্ষার্থী

ক. শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র।
খ. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
গ. এডমিট কার্ড।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে এনটিআরসিএ।

‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬
‘গুপ্তবাহিনী’ দেশের মানুষকে বিভ্রান্ত করছে, বিশৃঙ্খলা সৃষ্ট…
  • ০৯ আগস্ট ২০২৬